পতেঙ্গায় নজরুল উৎসব অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

পতেঙ্গা সমুদ্র সৈকতে নজরুল উৎসব অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কবিতা মঞ্চর সহযোগিতায় ও বাঁশরী (একটি নজরুল চর্চা কেন্দ্র) আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জীবদ্দশায় ১৯২৯ সালে চট্টগ্রামের পতেঙ্গায় আগমনকে স্মরণ করে রাখতে ২৮ এপ্রিল (শুক্রবার) বিকাল ৪ টায় জাতীয় কবিতা মঞ্চর এর সভাপতি ও নজরুল গবেষক, কবি-লেখক মাহামুদুল হাসান নিজামীর সভাপতিত্বে পতেঙ্গা সমুদ্র সৈকতে কবি নজরুল উৎসব পালনের আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন, মানবাধিকার জেলা জর্জ ও বিশিষ্ট কবি – লেখিকা জান্নাতুল ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চ.বির প্রভাষক ড. রফিকুল আলম, পতেঙ্গা মডেল থানার ওসি আবু জায়েদ মোঃ‌ নাজমুন নূর,সী-বিচ দোকান মালিক সমিতির সভাপতি মোঃ ওয়াহিদুল আলম মাষ্টার , সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম, টুরিষ্ট পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ইসরাফিল মজুমদার, সাংবাদিক শারদ নিজাম, সাংবাদিক কেফায়েত উল্লাহ কায়সার, আবু ইউসুফ স্বন্দীপ, যুব সাহিত্য ফোরামের প্রধান সম্পাদক ,কবি হোসেন বাবলা, লেখক ও সাংবাদিক আমিনুল হক শাহীন ,রুমান মৃধা।

দিন ব্যাপী নানা আয়োজন মধ্যে কবিতা পাঠ করেন, কবি পারভীন আক্তার, মোঃ সেলিম উদ্দিন, আবৃত্তি শিল্পী সুমা মুৎসুদ্দি, সুমাইয়া নাজনীন,বৃন্দ।

আবৃত্তি পরিবেশন করেন ত্রিতরংগ শিল্পী গোষ্ঠী, দলীয় দেশাত্মবোধক নৃত্য পরিবেশন করে কালচার শিল্প সংস্থা এবং নজরুল গীতি পরিবেশন করে শিল্পী ফরিদা আক্তার ও শিল্পী ফাহমিদা আক্তার।

এসময় কবি নজরুল ইসলাম কে স্মরণ করিয়ে বক্তারা বলেন, পতেঙ্গা সমুদ্র সৈকতে কবির ১৯২৯ সালে আগমনে একটি স্মৃতি ফলক উন্মোচন হয়ে ছিলো যা সিন্দু হিন্দুল নামে একটি কবিতা ও রচিত হয়।
সেই স্মৃতি কে ধারণ করতে হলে পতেঙ্গা সমুদ্র সৈকতে নজরুল ইসলাম সৈকত নাম করণ করার ব্যাপারে সিডিএ ও চসিকের প্রতি জোর দাবি জানান বক্তরা

Share article

Single Sidebar Ads1

সর্বশেষ খবর