শিশু কবরস্থান হবে মাদারবাড়ি সরকারি পরিত্যক্ত জায়গায়

অনলাইন ডেস্ক

শিশু কবরস্থান হবে মাদারবাড়িতে সরকারি পরিত্যক্ত জায়গায়। রবিবার নগরের পাঠানটুলী, পশ্চিম মাদারবাড়ি, পূর্ব মাদারবাড়ি এবং আলকরণ ওয়ার্ডে চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে যান মেয়র। এসময় বিভিন্ন প্রকল্প সফলভাবে সম্পন্ন করার পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে কাউন্সিলর এবং চসিক কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেন মেয়র।

পশ্চিম মাদারবাড়িতে রাস্তার মিডিয়ানে পরিত্যক্ত সরকারি ভূমিতে শিশু কবরস্থান গড়ার পাশাপাশি সবুজায়নের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনমেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷

মেয়র কমার্স কলেজের পূর্বাংশে ডিটি লেন এবং আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি অত্যন্ত সংকীর্ণ বিধায় সম্প্রসারণ এবং বিদ্যমান ভূ-গর্ভস্থ নালাটি বিভিন্ন সংস্থার পাইপের কারণে ময়লা জমে নালার প্রবেশমুখ বন্ধ হয়ে যাওয়ায় তা পরিষ্কার ও পাইপ অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

মেয়র বলেন, চলমান প্রকল্পগুলো মানসম্পন্ন এবং সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে হবে৷ নতুন সড়ক নির্মাণের পাশাপাশি যেসব সড়ক পুরাতন হয়ে যাওয়ার কারণে সংস্কার প্রয়োজন সেগুলো দ্রুত সংস্কার করতে হবে। পাশাপাশি যেসব এলাকায় পর্যাপ্ত নালা নেই সেগুলোকে জলাবদ্ধতামুক্ত করতে পানি চলাচলের জন্য পর্যাপ্ত নালা গড়তে হবে। ঠিকাদার এবং চসিক কর্মকর্তাদের সমন্বিত কাজের মাধ্যমে চট্টগ্রামকে ঢেলে সাজিয়ে নান্দনিক চট্টগ্রাম গড়তে হবে।

Share article

Single Sidebar Ads1

সর্বশেষ খবর