ফটিকছড়িতে বিএনপি নেতার বাড়িতে মিলল চুরির ৫৭০ বস্তা মুরগির খাদ্য

উপজেলাফটিকছড়িতে বিএনপি নেতার বাড়িতে মিলল চুরির ৫৭০ বস্তা মুরগির খাদ্য

ফটিকছড়িতে বিএনপির এক নেতার বাড়ি থেকে ৫৭০ বস্তা মুরগির চোরাই খাদ্য উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোরে ওই নেতার বাড়িতে অভিযান চালায় পুলিশ।
জানা গেছে, অভিযানে ফটিকছড়ির জাহানপুর জাফতনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রয়াত ইলিয়াস চৌধুরী বাড়ির বিভিন্ন কক্ষ থেকে এসব চোরাই খাদ্য উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, বিএনপি নেতা ইলিয়াস চৌধুরীর ছেলে ইকবাল ও একরাম মিলে জোর তদবির চালাচ্ছেন ঘটনা ধামাচাপা দিতে।

ইলিয়াসের পরিবারের সবাই বিএনপির রাজনীতি করলেও বর্তমানে আওয়ামী লীগের নাম ব্যবহার করে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করছেন বলে জানা গেছে।

অভিযানে রাউজান থানা পুলিশ ৫৭০ বস্তা মুরগির চোরাই খাদ্য উদ্ধার এবং বাড়ির কেয়ারটেকারকে গ্রেপ্তার করেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles