পতেঙ্গায় চসিক’র ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

অনলাইন ডেস্ক

নগরের পতেঙ্গায় বিভিন্ন সড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন(চসিক)। মঙ্গলবার (১৫ নভেম্বর) নগরের সিমেন্ট ক্রসিং থেকে স্টীলমিল বাজার পর্যন্ত মূল সড়কের উভয় পাশ, খালপাড় রোড ও হাউজিং কলোনি রোডে সকাল ৯টা থেকে বেলা ১ টা পর্যন্ত টানা ৪ ঘন্টা অভিযান চালানো হয়। এতে এসময় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

এসময় মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মু. আবুল হাশেম ও চসিকের ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেক উপস্থিত ছিলেন।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মু. আবুল হাশেম আলোকিত চট্টগ্রামকে বলেন, এখানে ফুটপাত ও রাস্তা অবৈধ দখলের কারণে গার্মেন্টনস কর্মীদের যাতায়তের প্রতিবন্ধকতার অভিযোগ দীর্ঘদিনের। আজ(মঙ্গলবার) সিমেন্ট ক্রসিং থেকে স্টীলমিল, হাউজিং কলোনি রোড ও খালপাড় রোডে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, পতেঙ্গা ও ইপিজেড থানা পুলিশ সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করে।

Share article

Single Sidebar Ads1

সর্বশেষ খবর