রোটারেক্ট ক্লাব অব চিটাগাং ইস্টের উদ্যোগে শিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক

“ক্ষুদ্র প্রচেষ্টাই অবহেলিত শিশুদের মাঝে নিয়ে আসতে পারে অনাবিল আনন্দ” এই সত্যকে সামনে রেখে “স্নেহ ২০২২” শিরোনামে রোটারেক্ট ক্লাব অব চিটাগাং ইস্ট কর্তৃক মানবিক পাঠশালায় দুঃস্থ ও অসহায় শিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোটারেক্ট ক্লাব অব চিটাগাং ইস্টের সভাপতি মোঃশাকিলুর রহমানের সভাপতিত্বে এবং ট্রেজারার সাদাফুল ইসলামের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন আইপিপি রিয়াদ হাসান, জয়েন্ট সেক্রেটারি ফারসাদ সাওম ও মানবিক পাঠশালার শিক্ষিকা তাসলিমা আক্তার মুক্তা।

সভায় বক্তাগণ অসহায় শিশুদের শিক্ষার গুরুত্ব ও সমাজের বিত্তবানদের দুঃস্থ শিশুদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। সভায় আরো উপস্থিত ছিলেন রোটারেক্টর তানভীর নিহাল,হালিমা,নিশাত ও প্রমুখ।

Share article

Single Sidebar Ads1

সর্বশেষ খবর