পটিয়া ভাটিখাইন ইউনিয়নে লকডাউনে অসহায় মানুষের মাঝে যুবলীগ নেতা বদিউল আলমের উপহার সামগ্রী বিতরণ

উপজেলাপটিয়া ভাটিখাইন ইউনিয়নে লকডাউনে অসহায় মানুষের মাঝে যুবলীগ নেতা বদিউল আলমের উপহার সামগ্রী বিতরণ

দেশে চলমান লকডাউনে গরীব অসহায় মানুষের মাঝে ভাটিখাইন ইউনিয়নে ১৩ জুলাই বিকেল ৩ টায় উপহার সামগ্রী বিতরণ করা হয়। ভাটিখাইন ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো হাসান শরিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম হোসেন অভির সঞ্চালনায় উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আকবর সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং পটিয়া উপজেলা মৎস্যজীবিলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, ভাটিখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি হাবিবুর রহমান মেম্বার।

এসময় আরো উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক রিটন বড়ুয়া, ভাটিখাইন ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুজন বড়ুয়া অভি ও পটিয়া উপজেলা যুবলীগ নেতা সাইফুদ্দিন ভোলা, পটিয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসাইন প্রমূখ।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles