Home Blog Page 71

সিএমপির ‘আমার গাড়ি নিরাপদ’ কার্যক্রম শুরু

0

সিএমপির ‘আমার গাড়ি নিরাপদ’ কার্যক্রমের অংশ হিসেবে নগরীর ৮টি পয়েন্টে সিএনজি অটোরিকশা গাড়ির নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর জিইসি মোড়ে স্থাপিত বুথে নিবন্ধন কার্যক্রম পর্যবেক্ষণ করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

নিবন্ধন পয়েন্টগুলো হচ্ছে- জিইসি মোড় ট্রাফিক পুলিশ বক্স, টাইগারপাস ট্রাফিক পুলিশ বক্স, নিউমার্কেট ট্রাফিক পুলিশ বক্স, বহদ্দারহাট ট্রাফিক পুলিশ বক্স, বাদামতলী ট্রাফিক পুলিশ বক্স, অলংকার ট্রাফিক পুলিশ বক্স, মইজ্জারটেক ট্রাফিক পুলিশ বক্স ও সিমেন্ট ক্রসিং ট্রাফিক পুলিশ বক্স।

নিবন্ধনকৃত গাড়ির ড্রাইভার ও মালিকদের হাতে শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দিয়ে উপস্থিত জনসাধারণের মাঝে এ সংক্রান্তে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি।

সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, নগরীতে চলাচলরত রেজিস্ট্রেশনকৃত প্রায় ১৩ হাজার সিএনজি অটোরিকশাকে এ কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে সিএমপি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা ও নিরাপত্তা অনুভূতি ছড়িয়ে দেওয়া এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। বিভিন্ন সময় সাধারণ যাত্রীরা তাদের অনেক মুল্যবান সামগ্রী সিএনজি অটোরিকশাতে ফেলে আসেন। যাত্রীরা যদি নিউমেরিক আইডিটি (কিউআর) কোড স্ক্যান করে রাখেন পরবর্তীতে সহজেই সিএনজি চালিত অটোরিকশাকে খুঁজে পাওয়া সম্ভব।

ট্রাফিক বিভাগ সূত্র আরও জানায়, নিবন্ধনের তথ্য সিএমপি সার্ভারে জমা হওয়ার পর সার্ভার থেকে অটোমেটিক মালিক এবং ড্রাইভারের জন্য আলাদা আলাদা একটি ইউনিক আইডি (কিউআর) কোড এবং নিউমেরিক আইডি প্রস্তুত হবে। উক্ত আইডি (কিউআর) কোড সম্বলিত একটি প্রিন্টেড কপি প্রতিটি গাড়ির মালিক ও ড্রাইভারকে প্রদান করা হবে। উক্ত আইডি (কিউআর) কোড সম্বলিত প্রিন্ট কপিটি গাড়িতে সবসময় এমন স্থানে ঝুলিয়ে রাখতে হবে যাতে যাত্রীদের দৃষ্টিগোচর হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) তারেক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মো. জয়নুল আবেদীন, অতিরিক্ত উপ-পলিশ কমিশনার (জনসংযোগ) মো. শাহাদাৎ হোসেন রাসেল, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মো. মমতাজ উদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) মো. মুজাহিদুল ইসলাম, টিআই (প্রশাসন-উত্তর) মো. সেলিমুর রহমান ও টিআই (প্রবর্ত্তক) মঞ্জুর হোসাইনসহ সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ।

পতেঙ্গা আউটার রিং রোডে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

0

নগরের পতেঙ্গা থানার আউটার রিং রোডে রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় জান্নাত নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। জান্নাত পতেঙ্গা থানার খেঁজুরতলা খুদভাত আহমেদের বাড়ির মো. জসিমের মেয়ে।

পতেঙ্গা থানা পুলিশ রোববার রাতে খোঁজ খবর নিয়ে অভিযুক্ত মোটরবাইক চালক মেহেদী হাসানকে (২১) আটক করেছে । তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রসুলপুর ইউনিয়নের মিজানুর রহমানের পুত্র। বর্তমানে পতেঙ্গা থানার নেতারগলি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করছেন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘নিহত শিশু জান্নাতকে ধাক্কায় দেওয়া অভিযুক্তকে রাতে বাইকের চালককে আটক করা হয়েছে। একইসময়ে তার বাইকটিও আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দায়ে করা হয়েছে।’ রিং রোড পার হওয়ার সময় দ্রুতগামী মোটরবাইকের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় জান্নাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়েছে।’

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সম্মাননা পেলেন সাংবাদিক ও মানবাধিকার নেতা দিদারুল আলম দিদার

0

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতিসংঘ কতৃক অনুমোদিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে গত ১০ ডিসেম্বর চট্টগ্রাম শাহ ওয়ালিউল্লাহ ইনষ্টিটিউটে জাঁকজমকপূর্ণ ভাবে লায়ন হুসাইনুর জামানের উদ্বোধন মধ্যেদিয়ে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন মীরের সভায় সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ্ব এম.রেজাউল করিম চৌধুরী।

প্রধান বক্তা হিউম্যান রাইটসের চট্টগ্রাম বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম,প্রধান আলোচক ছিলেন,হিউম্যান রাইটস এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুরুজ্জামান।

সীতাকুন্ড বাঁশবাড়িয়া এলাকার কৃতি সন্তান হিসেবে মানবতার কল্যাণে কাজ করায় স্বৃকীতি স্বরুপ মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় যুগ্ম সচিব সাংবাদিক ও দৈনিক ক্রাইম তালাশ মিডিয়া পার্টনার মো.দিদারুল আলম (দিদার) কে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটি, নগর ও বিভিন্ন থানা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানবিক সেবায় অবদান রাখার জন্য বিভিন্ন কেটাগরিতে সম্মাননা দেওয়া হয়।

চট্টগ্রামে কেএসআরএম’র ৭ম গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

0

চট্টগ্রামে শুক্রবার (১০ ডিসেম্বর) বেলুন উড়িয়ে কেএসআরএম গলফ টুর্নামেন্টের উদ্বোধন করেন কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক সারওয়ার জাহান।

ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে ৭ম কেএসারএম গলফ টুর্নামেন্ট ২০২১ অনুষ্ঠিত হয়েছে। ওই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. জেনারেল এসএম মতিউর রহমান।

এসময় এসআর শিপিংয়ের সিইও মেহেরুল করিম, কেএসআরএমের জিএম (মানবসম্পদ ও প্রশাসন) সৈয়দ নজরুল আলম, সিনিয়র জিএম (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. জসিম উদ্দিন, জিএম (একাউন্টস) নুরুল হুদা সিদ্দিকী, সিনিয়র অফিসার (ব্রান্ড) মিজান-উল-হক ও কেএআরএমের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার সমাপনী বক্তব্যে বলেন, টানা ৭ম বার কেএসআরএম টুর্নামেন্ট আয়োজন করায় আমি আনন্দিত। এই ধরনের গলফ টুর্নামেন্ট জাতীয় পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও তিনি কেএসআরএমের উত্তরোত্তর সমৃদ্ধি ও টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

কেএসআরএমের পক্ষ থেকে মার্কেট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট উইংসের জিএম লে. কর্নেল (অব.) আশফাকুল ইসলাম উপস্থিত প্রধান অতিথি ও টুনার্মেন্ট সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং কেএসআরএম সম্পর্কে বক্তব্য তুলে ধরে এ আয়োজনে কেএসআরএমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আতঙ্কে- বাংলাদেশ ওমিক্রনের ছোঁয়া

0

এবার বাংলাদেশেও প্রবেশ করেছে করোনার ভয়াবহ ভ্যারিয়েন্ট ওমিক্রন। জিম্বাবুয়েফেরত দুই নারী ক্রিকেটারের দেহে করোনার এই ধরন শনাক্ত হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) এক অনুষ্ঠানে এ তথ্য নিশ্চত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

জানা যায়, জিম্বাবুয়েফেরত ওই ক্রিকেটারদের নমুনা পরীক্ষা করা হয়। এতে রিপোর্ট পজিটিভ আসে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) জিনোম সিকোয়েন্স পরীক্ষা করে ধরনটি ওমিক্রন বলে নিশ্চিত করে।

দুই নারী ক্রিকেটারের শরীরে মৃদু লক্ষণ আছে। তবে তাঁরা ভালো আছেন এবং পর্যবেক্ষণে আছেন বলে জানা গেছে।

পটিয়ায় আমির ভাণ্ডারের প্রতিনিধি সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত

0

পটিয়ায় আঞ্জুমান এ রহমানিয়া ছৈয়দিয়া আমিরভাণ্ডারী কেন্দ্রীয় পর্ষদের ব্যবস্থাপনায় হযরত আমিরুল আউলিয়া শাহ্সূফী মাওলানা সৈয়্যদ আমিরুজ্জমান শাহ্ (ক.) ছাহেব কেবলার মহান ১লা মাঘ ১৫ জানুয়ারী বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে সাধারণ সভা ও প্রতিনিধি সম্মেলন গাউছিয়া রহমান মনজিল প্রাঙ্গণে ১০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ টায় আনুষ্টিত হয়েছে।

আমির ভাণ্ডার শরীফ গাউছিয়া রহমান মনজিলের সাজ্জাদানশীন শাহাজাদায়ে আমিরুল আউলিয়া হযরত মাওলানা সৈয়্যদ মুহাম্মাদ শহিদ শাহ্ আমিরভাণ্ডারী (ম.) সভাপতিত্বে ও আনজুমান এ রহমানিয়া ছৈয়দিয়া আমিরভাণ্ডারী কেন্দ্রীয় পর্ষদের মহা-সচিব মুহাম্মদ নিজাম উদ্দীনের সঞ্চালনায় এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, আনজুমান এ রহমানিয়া ছৈয়দিয়া আমির ভাণ্ডারী কেন্দ্রীয় পর্ষদের প্রধান উপদেষ্টা লায়ন আলহাজ্ব এম. শফিউল আলম আমিরী ছাহেব।

বিশেষ অতিথি ছিলেন, আমিরভাণ্ডার শাহ্ আবু যুব কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি এম. এম. হাসান রেজা আমিরী ছাহেব।

আরো অতিথি ছিলেন, আমিরভাণ্ডারী, কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি আহম্মদ কোম্পানি। এসময় উপস্থিত ছিলেন আনজুমান এ কেন্দ্রীয় পর্ষদ এবং শাখা কমিটির নেতৃবৃন্দ, আমিরভাণ্ডার শাহ্ যুব কমিটি ও শাখা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকার প্রতিনিধিগন এলাকার খাদেমানে আমির ভাণ্ডারীরা।

চট্টগ্রাম বিভাগের পানছড়ি থানার ওসি আনচারুল করিম মানবাধিকার শান্তি পদক ২০২১” মনোনীত

0

চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি পার্বত্য জেলার পান ছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনচারুল করিম মান বাধিকার শান্তি পদক ২০২১”প্রাপ্তির জন্য মনোনীত হয়েছেন।আগামীকাল ঢাকা সেগুনবাগিচা বাশিকপ মিলনায়তনে এ পদক প্রদান করা হবে বলে জানায় আয়োজক মন্ডলী।

শুক্রবার ১০ডিসেম্বর মানবাধিকার বাস্তবায়ন কমিটির যৌথউদ্যেগে মান বাধিকার শান্তিপদক ২০২১”পার্বত্য
জেলায় আইনশৃংখলা রক্ষা, উপজাতি দৃষ্টি প্রতিবন্ধী যুবককে পড়া লেখার সুযোগ করে দেয়ায় আনচারুল
করিমকে মনোনীত করা হয়।

জানাযায়,চট্টগ্রামের পার্তব্য জেলার পানছড়ি থানায় ২০২১ সালের সেপ্টেম্বরে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বনিয়েই পার্বত্য জেলায় আইন শৃংখলা রক্ষায় কঠোর প্রদক্ষেপ গ্রহন করেন।সেই সাথে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সেখানে বসবাসরত পাহাড়ি ও বাঙালি নিয়ে নিয়ে বৈঠকে বসেন।সমস্যা শুনে তা বাস্তবায়নের উদ্যেগ নিয়ে প্রশংসা পাওয়া ছাড়াও দৃষ্টি প্রতিবন্ধী কেসিং মারমার পড়ালেখার সুযোগ করে দিয়ে মান বিকতার পরিচয় দিলে বিষয়টি গনমাধ্যমে প্রকাশ হলে তাকে মানবাধিকার পদক ২০২১ প্রাপ্তির জন্য মনোনীত করা হয়।

অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সামছুল হক টুকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান আয়োজকারী মানবাধিকার শান্তি পদক প্রদান ২১ কর্মকর্তাবৃন্দ।

আজ মরহুম মাস্টার এ.কে.এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

0

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৪নং বরকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মাস্টার এ.কে.এম নাজিম উদ্দিন বিএসসি’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ৯ ডিসেম্বর। উল্লেখ্য ২০১৫ সালের ৯ই ডিসেম্বর ইন্তেকাল করেন।

কর্মজীবনে তিনি চন্দনাইশ কেশুয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯২-১৯৯৭ সাল পর্যন্ত চন্দনাইশ ৪নং বরকল ইউনিয়ন পরিষদের দায়িত্বরত চেয়ারম্যান ছিলেন তিনি। সুষ্ঠ, ন্যায়, ও সততার সাথে দীর্ঘ সাত বছর তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি পূর্ব কানাইমাদারী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের প্রাক্তন সভাপতি, দেশ মাতৃকা সোসাইটির পরিচালক ও চেয়ারম্যান ছিলেন।

আইএমও কাউন্সিলে বাংলাদেশকে ‘সি’ ক্যাটাগরিতে ভোট দিতে নৌপরিবহন প্রতিমন্ত্রীর আহ্বান

0

আন্তর্জাতিক নৌ সংস্থায় (আইএমও) কাউন্সিলে বাংলাদেশকে ‘সি’ ক্যাটাগরিতে ভোট দিয়ে নির্বাচিত করতে আইএমও’র সদস্য দেশগুলোর প্রতি আহবাণ জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। প্রতিমন্ত্রী ৭ ডিসেম্বর সন্ধায় লন্ডনে আইএমও’র নির্বাচনী ক্যাম্পেইন উপলক্ষ্যে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ আহবাণ জানান।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) মধ্যে বাংলাদেশ এবছর একমাত্র প্রার্থী দেশ। বাংলাদেশ ‘সি’ ক্যাটাগরিতে নির্বাচিত হলে এলডিসি, ছোট দ্বীপভিত্তিক উন্নয়নশীল দেশ, ল্যান্ডলকড উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ প্রসারিত করবে। আইএমওতে বাংলাদেশ উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করবে। সদস্য রাষ্ট্রগুলোর সাথে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এবং সহযোগিতার মাধ্যমে নিরাপদ এবং পরিবেশগতভাবে টেকসই শিপিং এবং সামুদ্রিক বাণিজ্য নিশ্চিত করার লক্ষ্যে সচেষ্ট থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ১৯৭৬ সালে আইএমও’র সদস্যপদ লাভ করে এবং ১৯৮১ থেকে ১৯৮৭ সালের মধ্যে ‘সি’ ক্যাটাগরি এবং ২০০২ থেকে ২০১৭ পর্যন্ত ‘বি’ ক্যাটাগরিতে আইএমও’র কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে। তিনি বলেন, দীর্ঘদিন পর আইএমও কাউন্সিলে আমাদের অংশগ্রহণ বাংলাদেশকে সামুদ্রিক নিরাপত্তা, পরিবেশগত সুরক্ষা এবং শিপিং সেক্টরে দক্ষতা নিশ্চিত করতে আইএমও’র মিশনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে শুধু সাহায্য করবেনা, আইএমওতে নেতৃত্বের ভূমিকাও নিতে পারবে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের চাহিদা মিটাতে বন্দরগুলোর ভবনসহ অবকাঠামো উন্নয়ন, নতুন জেটি ও টার্মিনাল নির্মাণ, গভীর সমুদ্র বন্দর, পদ্মা সেতু, কর্ণফুলী নদীর নীচে টানেল নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেটে যথেষ্ট বরাদ্দ রেখেছেন। নতুন এসমস্ত অবকাঠামো নির্মাণ প্রতিবেশী ল্যান্ডলক দেশগুলোর ব্যবসা বাণিজ্য প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে আমাদের দু’টি বড় সমুদ্র বন্দর ব্যবহারের মাধ্যমে নৌবাণিজ্য সম্প্রসারিত হবে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ মেরিটাইম জাতি হিসেবে সবসময় সক্রিয়। আমরা বঙ্গোপসাগরের বৃহৎ স্টেকহোল্ডার। বিশ্বের বৃহৎ ডেল্টা হিসেবে বাংলাদেশ এখন মেরিটাইম সেক্টরের সমৃদ্ধি এবং টেকসই ব্লু ইকোনমির প্রবৃদ্ধির উপর ফোকাস করছে। সমুদ্র পথে বাণিজ্য ও পরিবহন কার্যক্রমে বাংলাদেশের আগ্রহ রয়েছে। কারণ বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের ৯৫%ভাগ সমুদ্রপথে হয়ে থাকে। তিনি বলেন, সীফেয়ারার্স এবং অন্যান্য কর্মকর্তাদের শিক্ষা এবং প্রশিক্ষণের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। ১৪টি মেরিটাইম একাডেমী ও ইন্সটিটিউিটের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় বিশ্বের নয়টি মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এবছর বাংলাদেশের জন্য একটি বিশেষ বছর। এবছর আমরা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করছি। বঙ্গবন্ধু আমাদেরকে মেরিটাইম ভিশন দিয়ে গেছেন। তিনি ১৯৭৪ সালে মেরিটাইম জোনস এ্যাক্ট এবং বাংলাদেশের প্রথম মেরিন একাডেমী দিয়ে গেছেন। তিনি বলেন, কোভিড-এর অস্বাভাবিক পরিস্থিতিতেও সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন বিরাজমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনারি নীতির কারণে আমাদের অঞ্চলে করোনার প্রাদুর্ভাব কমের দিকে রয়েছে এবং এশিয়ায় ২০২০ সালে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছি। করোনা মহামারির আগে ও পরে ২০২১ সালে পাঁচটি দ্রুততম অর্থনৈতিক উন্নয়ন দেশের তালিকায় বাংলাদেশ অবস্থান রয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, আইএমওতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সাঈদা মুনা তাসনীম, আইএমও’র সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ উপস্থিত ছিলেন। ১০ ডিসেম্বর আইএমও’র কাউন্সিলে ‘সি’ ক্যাটগরির নির্বাচন হবে।

আমির ভাণ্ডারীর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে সাধারণ সভা ও প্রতিনিধি সম্মেলন ১০ ডিসেম্বর

0

আগামী ১০ ডিসেম্বর শুক্রবার আঞ্জুমান এ রহমানিয়া ছৈয়দিয়া আমির ভাণ্ডারী, কেন্দ্রীয় পর্ষদের ব্যবস্থাপনায় হযরত আমিরুল আউলিয়া শাহ্সূফী মাওলানা সৈয়্যদ আমিরুজ্জমান শাহ্ (ক.) ছাহেব কেবলার মহান ১ মাঘ ১৫ জানুয়ারী ২০২২ পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আগামী ২৫ অগ্রহায়ন ১০ ডিসেম্বর শুক্রবার বাদে মাগরীব সাধারণ সভা ও প্রতিনিধি সম্মেলন আমির ভাণ্ডার শরীফ, গাউছিয়া রহমান মনজিল হল রুমে অনুষ্ঠিত হবে।


সভায় যথাসময়ে বিভিন্ন এলাকা থেকে খাদেমানে আমির ভাণ্ডারীরা উপস্তিত থাকার জন্য আহ্বান জানান আনজুমান -এ- রহমানিয়া ছৈয়দিয়া আমির ভাণ্ডারী, কেন্দ্রীয় পর্ষদের মহাসচিব মুহাম্মদ নিজাম উদ্দীন।