Home Blog Page 59

পতেঙ্গা সমুদ্র সৈকতে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন-বেসরকারি ইজারা বাতিলের দাবি

0

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত বেসরকারি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং সৈকতের ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পুনর্বাসন ও সৈকতের মূল ফটক খুলে দেওয়ার দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সৈকতের ৫ শতাধিক দোকান মালিক ও কর্মচারী এবং স্থানীয় জনতা অংশগ্রহণ করে। আজ শনিবার ২৮ মে সকালে সৈকতের মূল জায়গায় অনুষ্ঠিক সমাবেশ থেকে এ সিদ্ধান্তকে গণবিরোধী উল্লেখ করে অবিলম্বে বাতিল না করলে গণআন্দোলন গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে।

পতেঙ্গা সমুদ্র সৈকত দোকান মালিক সমবায় সমিতি ও পতেঙ্গা সমুদ্র সৈকত ক্ষতিগ্রস্ত দোকান মালিক পুনর্বাসন কমিটির আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ওয়াহিদুল আলম মাস্টার।

পতেঙ্গা সমুদ্র সৈকত দোকান মালিক পুনর্বাসন কমিটির সাধারণ সম্পাদক মাঈনুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ৪১নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন পতেঙ্গা বিচ কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ওয়াহিদ হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মুসা আলম, আবদুল্লাহ আল মামুন, শাকিল হারুন, মানবাধিকার কর্মী আবদুল আজিজ, জাহাঙ্গীর আলম, শেখ আহমেদ, শেখ আহমেদ সাগর, জামাল উদ্দিন, আবদুল হালিম, তাজুল ইসলাম, আবদুর রহিম, আবদুল মজিদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের করার কথা বলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) সৈকতের ৬ কিলোমিটার এবং সাগরপাড়ের ৩৫ একর দেশি-বিদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সিডিএর প্রস্তাব অনুমোদন করেছে। সমুদ্র সৈকতের মালিক সিডিএ নয়। আমাদের এভাবে নি:স্ব করার অধিকার সিডিএর আছে বলে আমরা মনে করি না। ভিটেমাটি, জীবন দিয়ে ত্যাগ স্বীকার করেছি আমরা, সী-বিচকে জমজমাট করেছি আমরা। তাই সরকারের উন্নয়ন কর্মকান্ডকে সাধুবাদ জানিয়ে আমরা প্রধানমন্ত্রী ও যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই- অনতিবিলম্বে প্রতিশ্রুতি মোতাবেক আমাদের পুনর্বাসন করা হোক এবং সী-বিচ বেসরকারি ঠিকাদারদের কাছে ইজারার সিদ্ধান্ত বাতিল করা হোক।

বক্তারা আরও বলেন, পতেঙ্গা সমুদ্র সৈকত আল্লাহর দান। দেশের প্রতিজন নাগরিক মুক্তভাবে এটা উপভোগ করার অধিকার রাখেন। সী-বিচে রক্ষণাবেক্ষণের ব্যয়ভার বহন করা বর্তমান সিডিএ বা সরকারের জন্য কোন ব্যাপার নয়। সী-বিচকে আজকের মনোরম বিনোদন কেন্দ্রের পর্যায়ে আনার কার্যক্রমে ইতোমধ্যে সর্বস্ব হারিয়ে আমাদের আর কিছুই অবশিষ্ট নেই, তাই ব্যয়ভারের অযুহাত দেখিয়ে আমাদের ব্যবসা-বাণিজ্যের অধিকার থেকে বঞ্চিত না করার বিনীত আবেদন জানাই।

ইলিশের মৌসুমে বহিরাগত জেলেদের কারণে আমরা ক্ষতিগ্রস্ত- আলোচনা সভায় বক্তারা

0

উত্তর পতেঙ্গা জেলে পাড়া মৎস জীবি সমবায় সমিতির আলোচনা সভা গত ২১ মে রাত ৯ টায় কাটগড় জেলে পাড়া সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে জেলে পাড়া মৎসজীবি সমবায় সমিতির সভাপতি সোনা বাবু জলদাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন , সমিতির সহ-সভাপতি কাঞ্চন জলদাশ,সাধারণ সম্পাদক শ্যামল দাশ,অর্থ সম্পাদক লক্ষন জলদাশ ও রানা জলদাশ, সদস্য পান্না দাশ,মন্টু দাশ,কিরন দাশ,রবীন্দ্র দাশ,নিতায় দাশ,বিকাশ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন,প্রতিবছর ইলিশের মৌসুমে বহিরাগত জেলেদের কারণে কাটগড় জেলে পাড়া এলাকার প্রকৃত জেলেরা ক্ষতিগ্রস্ত। মৎস্য অধিদপ্তরের সকল নিয়ম মেনে আমরা মৎস্য আহরণ করি। বছরে ৫ মাস আমরা সমুদ্রে মাছ ধরতে পারি। বাকি সময়টুকু আমাদেরকে বেকার থাকতে হয়। ভিজিএফের চাল দিয়ে সংসার চলে না।

বিকল্প কর্মসংস্থান, প্রণোদনা, স্বল্প সুদে ঋণগ্রহণ থেকে আমরা জেলে পরিবার গুলো বঞ্চিত। ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মৎস্য আহরণ নিষিদ্ধ কালীন সময়ে জেলেরা পরিবার ও ব্যবসা বাঁচাতে ধার দেনা ঋণের কারণে এখনো বিভিন্ন মামলায় জর্জরিত।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ

0

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কলেজসমূহের মধ্যে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এ শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম কলেজ, সাতকানিয়া, চট্টগ্রামের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ।

সাতকানিয়া উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আজিম শরীফ গত ১৯ মে বৃহস্পতিবার
কলেজ পর্যায়ে তাঁর শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগেও অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ ২০২১ সালে আইসিটি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকারের এটুআই প্রোগ্রাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে দেশের সকল শিক্ষকদের অনলাইন প্ল্যাটফর্ম শিক্ষক বাতায়নের চট্টগ্রাম জেলার অ্যাম্বাসেডর নির্বাচিত হন।

করোনাকালীন অনলাইন শিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা পালন করায় সাতকানিয়া উপজেলা প্রশাসন এবং শিক্ষার আলো ডট কম থেকে করোনাযোদ্ধা শিক্ষক সম্মাননা সনদ অর্জন করেন।

তাঁর এই অর্জনের জন্য তিনি উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ কমিটির আহ্বায়ক, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ জোহরা, সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার ও কলেজ গভর্নিং বডির সম্মানিত সভাপতি ডাঃ মং তেঝ, অধ্যক্ষ জনাব আবুল কাশেমসহ অন্যান্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকা মানুষের অধিকার -আনোয়ার হোসেন

0

মানুষ হিসেবে সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার অধিকারকে বলা হয় মানবাধিকার। মানুষের জীবনকে ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করে মানবাধিকার। তাই মানুষের জীবনে মানবাধিকারের প্রয়োজনীয়তা অনেক। সম্প্রতি রাজশাহী বিভাগ সফরে এক আলোচনা সভায় এসব কথা বলেন হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটি’র চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন।

রাজশাহী বিভাগ সফরকালে তিনি আরো বলেন, আমাদের দেশে মামলা অনেক বেশি। মামলার খরচ বহন করতে গিয়ে অনেক মানুষ নিঃস্ব হয়ে পড়ছে। তাই সারা দেশে বিনামূল্যে আইনগত পূর্ণসহায়তা (কোর্ট ফিসহ) সকল খরচ সরকারি ভাবে বহন করার দাবি জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, লন্ডন প্রবাসী নাজনীন পারভীন নিতু, বিশেষ প্রতিনিধি ইন্জিনিয়ার জাকিউল হোসেন জনি, বিভাগীয় সমন্বয়ক তাহমিনা. আক্তার,রাজশাহী জেলার সামাজিক বিরোধ নিষ্পত্তি বিষয়ক সম্পাদক নাসিমা আকরাম পলি, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক মুনসুর হোসেন প্রমূখ।

আলোচনা সভা শেষে সামাজিক বিরোধ নিষ্পত্তির আওতায় ১১ টি অভিযোগ নিষ্পত্তি করা হয়।

চট্টগ্রাম নগর যুব মহিলালীগের পদ থেকে পদত্যাগ করলেন হাফিজা বেগম বেবী

0

চট্টগ্রাম মহানগর যুব মহিলালীগের সদস্য পদ থেকে পদত্যাগ করলেন হাফিজা বেগম বেবী । সোমবার (১৬ মে) বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী খালেদ মাহমুদ রায়হান’র মাধ্যমে তিনি আইনীভাবে পদত্যাগের ঘোষণা দেন। নগর যুব মহিলালীগের সকল কর্মকাণ্ড থেকে তিনি পদত্যাগ করেন। চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিনের নেতৃত্বে তিনি মহিলা আওয়ামী লীগে যোগদান করতে ইচ্ছুক বলে পদত্যাগ পত্রে লেখা ছিল । তিনি সেচ্ছায় মহিলা যুবলীগ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।

আধুনিকায়ন হচ্ছে বন্দরটিলা ম্যাটারনিটি হাসপাতাল

0

আধুনিকায়ন হচ্ছে বন্দরটিলায়স্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ম্যাটারনিটি হাসপাতাল। হাসপাতালের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৭৩ লাখ টাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন অনুদান পেয়েছেন। গত ১৪ মে সকালে হচ্ছে বন্দরটিলায় ম্যাটারনিটি হাসপাতালের সংস্কার কাজের পরিদর্শন করেন ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ জিয়াউল হক সুমন । আগামী ৩ মাসের মধ্যে হাসপাতালের আধুনিকায়ন ও উন্নয়নের কাজ শেষ হবে বলে জানান তিনি।

প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর আমলে বন্দরটিলায় ম্যাটারনিটি হাসপাতালের যাত্রা শুরু হলে বন্দর-পতেঙ্গার নিন্ম আয়ের পরিবারগুলো কম খরচে চিকিৎসা সেবা পেত। কিন্তু সাবেক মেয়র মনজুর আলম এর আমলে তিনি বন্দরটিলায় ম্যাটারনিটি হাসপাতালটি প্রাইভেট কোম্পানীর সাথে চুক্তিবদ্ধ হলে ধীরে ধীরে হাসপাতালটির কার্যক্রম বন্ধ হতে থাকে এরপর ২০১৫ সালে কাউন্সিলর জিয়াউল হক সুমন ম্যাটারনিটি হাসপাতালের বিষয়ে সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিনকে জানালে মেয়র মনজুর আলমের চুক্তি বাতিল হয়। বর্তমান মেয়র এম রেজাউল করিম চৌধুরী ম্যাটারনিটি হাসপাতালের আধুনিকায়ন ও উন্নয়নের জন্য সরকারের নিকট আবেদন করলে ৭৩ লাখ টাকা অনুদান পান চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

হাসপাতাল সংস্কার কাজের পরিদর্শনকালে কাউন্সিলর হাজী মোঃ জিয়াউল হক সুমন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন,অভিজ্ঞ ডাক্তারদের পরিচালনায় বন্দরটিলায় ম্যাটারনিটি হাসপাতালে বিশেষ করে গর্ভবতী মহিলাদের অনেক সুযোগ সুবিধা রয়েছে।ঔষধপত্রসহ একজন সিজারের রোগীর খরচ হয় ১৩ হাজার টাকা। হাসপাতালের রুম,আসবাবপত্র ,যন্ত্রপাতি,বিশুদ্ধ পানির ব্যবস্থা বিষয়গুলো দেখা হচ্ছে। ম্যাটারনিটি হাসপাতালটি আধুনিকায়ন হলে গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে অসহায় গরীব পরিবারগুলো স্বল্প খরচের মধ্যে উন্নত চিকিৎসা পাবে।

এসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক মেডিকেল অফিসার ইনচার্জ ডাঃ মোঃ হাসান মুরাদ। চসিক প্রকৌশলী, চিকিৎসকবৃন্দ ও দলীয় নেতৃবৃন্দ।

চট্টগ্রামে যুবলীগের নতুন নেতৃত্বে আগ্রহীদের দৌড়ঝাপে সরগরম রাজনৈতিক অঙ্গন

0

আওয়ামী লীগ সরকারের দীর্ঘসময় ক্ষমতায় থাকাকালীন যারা যুবলীগের থেকেও অপকর্ম, দুর্নীতি থেকে দূরে থেকেছে অর্থাৎ ‘ক্লিন ইমেজের ও সংগঠনের নেতাকর্মীদের জন্য দরদী তারাই আসবে যুবলীগের নেতৃত্বে। দীর্ঘ ৯ বছর পর খুব শীঘ্রই গঠন করা হবে বহু প্রতিক্ষিত ক্লিন ইমেজের যুবলীগের নতুন কমিটি। যুবলীগের নতুন নেতৃত্বে আগ্রহীদের দৌড়ঝাপে সরগরম রাজনৈতিক অঙ্গন। চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা যুবলীগের নতুন নেতৃত্বের জন্য আগ্রহী সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা বেশ ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘদিন পর আওয়ামী লীগের অন্যতম এই সহযোগী সংগঠনে নতুন কমিটি গঠন প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চট্টগ্রামের রাজনীতি সংশ্লিষ্টদের কাছে বেশ গুরুত্ব বহন করছে।


নতুন কমিটি ঘােষণার খবর পেয়ে চট্টগ্রাম মহানগর যুবলীগের তৃণমূলের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ভাব বিরাজ করছে। পদ প্রত্যাশী সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা কেউই বসে নেই যার যার মত করে কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি মন্ত্রী-এমপি এবং নগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছে জোর তদ্বির চালিয়ে যাচ্ছেন।

যুবলীগের ত্যাগী,সৎ, দুর্নীতিমুক্ত ‘ক্লিন ইমেজের নেতাকর্মীদের দলে মূল্যয়ন করা হবে। যেখানে থাকবে না মাই ম্যানের দাপট। রাজনীতিক কর্মকাণ্ডে যারা সবসময় মাঠে-ময়দানে রয়েছে এমন নেতাদেরকেই এই কমিটিতে মূল্যায়ন করা হবে। এমন ঘোষণার পর পরই শুরু হয়েছে যুবলীগের নতুন নেতৃত্বে আগ্রহীদের দৌড়ঝাপ।

তবে যে সময় নগর যুবলীগ অনেকটা ঝিমিয়ে পড়েছিল, দলীয় তেমন কর্মকাণ্ড ছিল না , সেই সময় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু রাজপথে থেকে একের পর এক মানবিক ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি চালিয়ে গেছেন দলীয় নানা কর্মসূচী যা এখনাে চলমান রয়েছে । বর্তমান সরকারের প্রতিটি উন্নয়ন মূলক কর্মকাণ্ড তিনি তুলে ধরেছেন সাধারণ জনগণের কাছে। বর্তমান সরকার শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে তার স্বচ্ছ রাজনৈতিক কর্মকান্ডের কারণে তিনি নগরের প্রতিটি ওয়ার্ডের অলি-গলিতে কর্মী তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন । শুধু তাই নই জাতীয় দূর্যোগ করােনাকালীন সময়ে খাদ্য সামগ্রী বিতরণসহ চিকিৎসা সেবায় অসাধারণ ভূমিকা একজন সত্যিকারে মানবিক যুবলীগ নেতা হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেন তিনি। নগর যুবলীগে সভাপতি-সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী দেবাশীষ পাল দেবু কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও নগর ছাত্রলীগের স্টিয়ারিং কমিটির সাবেক সদস্য ছিলেন।

এছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের মধ্যে আরো রয়েছেন নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম.আর, আজিম,ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সুরঞ্জিত বড়ুয়া লাভু, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এসএম আলম,নুরুল আনােয়ার, ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের সাজসজ্জা উপকমিটির সদস্য ফসিউল আলম রিয়াদ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক হাবিবুর রহমান তারেক, মাে. ইলিয়াছ কুতুবী, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজম রনি, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক গােলাম ছামদানী জনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন, কমার্স কলেজ ছাত্রলীগের
সাবেক সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রাজীব হাসান রাজন, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সভাপতি আবু মােহাম্মদ মহিউদ্দিন।

জানাযায় চট্টগ্রাম মহানগর যুবলীগের কমিটির বিষয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবারের কমিটিতে সৎ, ত্যাগী, দুর্নীতিমুক্ত, ক্লিন ইমেজের নেতাকর্মীদের মূল্যয়ন করবেন। যেখানে থাকবে না মাই ম্যান। সারাদেশে যুবলীগকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার সিন্ধান্ত নিয়েছে যুবলীগের চেয়ারম্যান । যুবলীগকে একটি মানবিক সংগঠন হিসেবে গড়ে তুলতে তৃণমূল নেতাকর্মীদের দিয়ে প্রতিটি কমিটি সাজানাের পরিকল্পনা নিয়েছেন কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতৃত্বে পরিবর্তন আসবে ।

জাগো হিন্দু পরিষদ পটিয়া উপজেলার উদ্যোগে কর্মী সম্মেলন

0

জাগো হিন্দু পরিষদ পটিয়া উপজেলার উদ্যোগে কর্মী সম্মেলন গত ৬ মে শুক্রবার দিন ব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।

জাগো হিন্দু পরিষদ পটিয়া উপজেলার সভাপতি কৃষমণি আচার্য্য’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পিপলু শীল জয়ের সঞ্চলনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা রমনা কালী মন্দির ও জাগো হিন্দু পরিষদের উপদেষ্টা মিলন শর্মা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি রুবেল কান্তি দে, সাধারণ সম্পাদক টিটু শীল,সাংগঠনিক সম্পাদক লিটু সূত্রধর,সমাজসেবক ডেন্টিষ্ট সত্যজিৎ সিংহ, জাগো হিন্দু পরিষদ ও দেবী পরিষদ পটিয়া উপজেলার প্রিয়া দেবী, দেবাশীষ দাশ,অরবিল দাশ,আদর হোড়, মান্না দে প্রমুখ।

জাগো হিন্দু পরিষদের কর্মী সম্মেলনে পটিয়া উপজেলার আওতাধীন দেবী পরিষদ, ৮ টি ইউনিয়ন ও পৌরসভা ১০টি কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়।

বাড়তি লাভের আশায় ১ হাজার ৫০ লিটার মজুত তেল জব্দ

0

বাড়তি লাভের আশায় দোকানের মধ্যেই সুড়ঙ্গ তৈরি করে লুকিয়ে রাখা হয়েছিল ১ হাজার ৫০ লিটার তেল। অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির জন্য রাখা এসব তেল রোববার বিকেলে চট্টগ্রাম নগরের কর্ণফুলী মার্কেটের খাজা স্টোর থেকে জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একটি টিম।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও নাসরিন আক্তার। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নগরের কর্ণফুলী মার্কেটের খাজা স্টোরে অভিযান চালানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা বিষয়টি আমাদের কাছে স্বীকারও করেছেন। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে সতর্কও করা হয়েছে। জব্দ করা তেল আমরা তাৎক্ষণিকভাবে আশপাশের দোকানে বিক্রির জন্য বিতরণ করে দিয়েছি। এভাবে অবৈধভাবে তেল মজুতকারীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে এপিবিএন এর সদস্যরা উপস্থিত ছিলেন।

১০৪ টাকা দাম কমলো ১২ কেজি এলপিজি গ্যাসের

0

১২ কেজি এলপিজি গ্যাসের দাম কমলো ১০৪ টাকা । বৃহস্পতিবার (৫ মে) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম নির্ধারণ করেছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী বেসরকারি পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি এখন থেকে এক হাজার ৩৩৫ টাকায় বিক্রি হবে। যা আগে ছিল এক হাজার ৪৩৯ টাকা।

এর আগে বিইআরসি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে ছিল, চলতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা বৃহস্পতিবার জানানো হবে।
এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।

প্রতি মাসের ৩ তারিখ এলপিজির মূল্য নির্ধারণ হলেও এ মাসে ঈদুল ফিতরের ছুটির কারণে তা পিছিয়ে ৫ মে নির্ধারণ করা হয়।