Home Blog Page 56

বানবাসি চার শতাধিক পরিবারের জন্য ত্রান সামগ্রী নিয়ে সুনামগঞ্জের পথে দেবাশীষ পাল দেবু

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহবানে কেন্দ্রীয় যুবলীগ কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু তার ব্যক্তিগত উদ্যোগে সিলেটের সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যা কবলিত এলাকায় প্রায় ৪ শতাধিক পরিবারের জন্য খাদ্য ও ত্রান সামগ্রী নিয়ে ২৩ জুন বৃহস্পতিবার গভীর রাতেই সিলেটের সুনামগঞ্জের উদ্দেশ্য রওনা দিয়েছেন তিনি।

সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেন, যেখানে মানবিক বিপর্যয় সেখানেই ছুটে যাবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদকের আহ্বানে সমগ্র বাংলাদেশের যুবলীগের নেতৃবৃন্দ বন্যা কবলিত সিলেটবাসীর পাশে থাকবেন।

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে এডহক কমিটি গঠন

0

চট্টগ্রাম সরকারী সিটি কলেজের দিবা ও নৈশ শাখায় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের জন্য দুইটি এডহক কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ।

আজ কলেজের অধ্যক্ষ ড. সুদীপা দত্ত স্বাক্ষরিত দুটি অফিস আদেশের মাধ্যমে দুটি এডহক কমিটি গঠন করেন। কমিটিতে দিবা শাখায় ১৮ জন শিক্ষার্থী এবং নৈশ শাখায় ১১ জন শিক্ষার্থীকে রাখা হয়েছে।

কমিটিতে দিবা শাখায় তন্ময় দাস গুপ্ত, মাছুদুর রহমান, মোঃ বেলাল উদ্দিন, ইমাম হোসেন, ইফতেখার মিয়া রাকিব, হেলাল উদ্দিন, আব্বার কবির ফাহিম, কাজী মুসলেহ উদ্দিন, মোঃ সোহাগ, রুবি আক্তার, শহিদুল ইসলাম শহীদ, ইরফান হোসেন, সাহেদ আহমদ ইমন, শাহী ইমরান, শহীদুল ইসলাম নেওয়াজ, মামুন হোসেন, আতিক হাসান ও সোহরাব হোসেন।


কমিটিতে বৈকালিক শাখায় মোঃ তাহসিন,আব্দুল মোনাফ,বেলাল হোসেন, লোকমান হোসেন পারভেজ, নাঈম উদ্দিন অনিক, মোহাম্মদ তারেক, মোঃ শাকিল হোসেন, আব্দুর রাজ্জাক আরাফাত, সোহরাব হোসেন সাকিব, আফরুনা খানম সিনথি ও শাহরিয়ার মিনহাজ।

অফিস আদেশটিতে বলা হয়েছে, কলেজের ছাত্র-ছাত্রীদের সহ-শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, কলেজের শিক্ষাবান্ধব পরিবেশ অক্ষুন্ন রাখা এবং শিক্ষার সাথে সম্পর্কিত বিষয়সমূহ পরিচালনায় সহযোগিতার জন্য সরকারি সিটি কলেজ, চট্টথাম ছাত্র সংসদ সংবিধানের ১১ ও ১২ অনুচ্ছেদের (ঘ) ধারা মোতাবেক দিবা ও নৈশ শাখার ছাত্র-ছাত্রীদের নিয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের জন্য এই এডহক কমিটি গুলো গঠন করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, ০৮/১০/২০০৫ তারিখে গঠিত (২০০৫-২০০৬ শিক্ষাবর্ষের) জন্য এতদসংক্রান্ত কমিটি বিলুপ্ত করা হল। বর্তমান এডহম কমিটি কলেজের অধ্যক্ষের নির্দেশে সহ-শিক্ষা কার্যক্রম বিষয়ে সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত অধ্যাপকের অধীনে থেকে দায়িতৃপালন করবে।

সাংবাদিক মহসিন চৌধুরীর কন্যার মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রীর শোক প্রকাশ

0

সাংবাদিক কন্যার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সাংসদ ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বৈশাখী টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরীর বড় মেয়ে সামিহা রুদবা চৌধুরীর (১৯) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি।

শোকবার্তায় শিক্ষা উপমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

চিটাগাং চেম্বারে বিশ্ব ব্যাংক গ্রুপের বাংলাদেশ কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক বিষয়ক পরামর্শ সভা

0

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এবং ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের যৌথ আয়োজনে বাংলাদেশ কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক (অর্থবছর ২০২৩-২০২৭) বিষয়ক পরামর্শ সভা ২০ জুন সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। চেম্বার সভাপতি মাহবুবুল আলম’র সভাপতিত্বে মি. মার্টিন হোল্টম্যান,কান্ট্রি ম্যানেজার, বাংলাদেশ, ভূটান ও নেপাল, মিস ডেনডান চেন অপারেশন ম্যানেজার, মি. ইউতাকা ইয়োশিনো লীড কান্ট্রি ইকোনোমিস্ট, মোঃ আজাদ রহমান, অপারেশন অফিসার, মোহাম্মদ লুৎফুল্লাহ, সিনিয়র প্রাইভেট সেক্টর বিশেষজ্ঞ, চেম্বারের প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমদ, চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ, সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, প্রান্তিক গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার, উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক ডাঃ মুনাল মাহবুব, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স এসোসিয়েশন’র সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী মিজান, উইম্যান চেম্বার পরিচালক লুৎমিলা ফরিদ, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল’র সাবেক সভাপতি জসিম আহমেদ, কে লাইন বাংলাদেশ লিঃ এর ডিএমডি সাহেদ সরওয়ার, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল সভাপতি মোঃ টিপু সুলতান শিকদার, হিফস এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ’র সিইও সৈয়দ মুহাম্মদ শোয়েব হাসান, আমব্রেলা পিএমসি’র সিইও ইকবাল চৌধুরী, এপেস্ক ফুড লিঃ এর ইডি মুমিনুদ্দিন আহমদ খান, প্যাসিফিক জিনস’র জিএম আনওয়ারুল ইসলাম উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এছাড়া উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক হাসনাত মোঃ আবু ওবাইদা ও মোহাম্মদ আদনানুল ইসলাম, সাবেক পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স এসোসিয়েশন’র সভাপতি মোঃ আমিন উল্লাহ, উইম্যান চেম্বার পরিচালক শাহেলা আবেদিন এবং বিভিন্ন শিল্পগোষ্ঠির প্রতিনিধিবৃন্দ।

আগামী ৫ বছরে ৮টি খাতকে আগ্রাধিকার ভিত্তিতে প্রাধান্য দিয়ে ফ্রেইমওয়ার্কটি তৈরী করা হবে। ব্যবসায়ীক পরিবেশ উন্নতি করে বেসরকারী খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, পাবলিক ইন্সষ্টিটিউটগুলোর সক্ষমতা বৃদ্ধি, আর্থিক খাতের সংস্কার, দক্ষ মানব সম্পদ উন্নয়ন, অন্তর্ভূক্তিমূলক আর্থ-সামজিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, নারী, শিশু ও পশ্চাৎপদ গোষ্ঠির সুরক্ষা প্রদান ইত্যাদি।

চট্টগ্রাম দক্ষিণজেলা কৃষকলীগের বৃক্ষরোপন কর্মসুচীর উদ্ধোধন

0

চট্টগ্রাম দক্ষিণজেলা কৃষকলীগের একবৃক্ষরোপন কর্মসুচী গত ১৮ জুন সকাল ১০ টায় সংগঠনের সভাপতি আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউল করিম আতিকের পরিচালনায় আন্দরকিল্লাস্থ জেলা আওয়ামীলীগ অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে উদ্ধোধক ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সহ সভাপতি,চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের আহবায়ক এস.এম.আকবর আলী, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষকলীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী রুবেল, জাতীয় পরিষদ সদস্য মোতাহের হোসেন বাবুল। বক্তব্য রাখেন দক্ষিণজেলা কৃষকলীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন বাদল,মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, আবদুর রহিম, সৈয়দ নুরুল আবছার, মোহাম্মদ হারুন (নেভী হারুন), যুগ্ন সম্পাদক নবাব আলী, দিদারুল ইসলাম টিপু, সাংগাঠনিক সম্পাদক সত্যেন্দ্র বড়ুয়া,সম্পাদন্ডলীর সদস্য নাজের ফারুকী, মোঃ ইব্রাহীম চৌধুরী, আবদুল মোনাফ, আসিফ ইকবাল, হারাধন দাশগুপ্ত, তাহেজুল ইসলাম, হরিপদ চৌধুরী বাবুল, মোঃ সেলিম, মোঃ সবুর, মো. সামশুল আলম, লোহাগাড়া উপজেলা কৃষকলীগের সভাপতি, আলী আহমদ, চন্দনাইশ উপজেলা কৃষকলীগের সভাপতি মাস্টার হুমায়ুন কবির, বোয়ালখালী উপজেলা কৃষকলীগের সভাপতি সফিকুল ইসলাম, বাঁশখালী উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ ইলিয়াছ, সাতকানিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ ডালু, সাধারণ সম্পাদক নুর হোসেন, লোহাগাড়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা কৃষকলীগের এড.সাইফুন নাহার খালেদ, রেজিয়া সুলতানা প্রমুখ।

সাতকানিয়ার ঢেমশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

0

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও রূপালি ব্যাংক লিঃ এর সাবেক পরিচালক আবু সুফিয়ান বলেছেন, শিক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। এ অধিকার প্রতিষ্ঠার জন্য জননেত্রী শেখ হাসিনা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই অংশ হিসেবে এসএসসি থেকে এইচএসসি পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা, স্কুল-কলেজের অবকাঠামোগত উন্নয়ন, ভঙ্গুর মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন, প্রায় বিদ্যালয়ে শেখ রাসেল ও আইএলসি ল্যাব স্থাপনের মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাস চলমান রয়েছে। এ আধুনিক শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করে দেশের মুখ উজ্জ্বল করতে পারবে। যা অতীতের কোন সরকার দেখাতে পারেনি। তিনি বিগত ১৬ জুন সকালে সাতকানিয়ার ঢেমশা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োাজিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক অমল কান্তি বড়ুয়া, রেক্টর শিক্ষক শশী ভূষণ বড়ুয়া, উত্তর ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিমুল ইসলাম চৌধুরী ও স্থানীয় ইউপি সদস্য রমজান আলী প্রমুখ। শিক্ষক মাওলানা মুহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, দশম শ্রেণির ছাত্রী নাবিলা জান্নাত ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী মিশকাতুল জান্নাত মুমু ইসলাম। কোরআন তেলাওয়াত করেন, এসএসসি পরীক্ষার্থী মুহাম্মদ মোজাম্মেল হক রিফাত, গীতা পাঠ করেন নবম শ্রেণির শিক্ষার্থী শুভ দাশ ও ত্রিপিটক পাঠ করেন সপ্তম শ্রেণির ছাত্র হিমেল বড়ুয়া। অনুষ্ঠান শেষে প্রধান অতিথির পক্ষ থেকে পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

ইয়াং বয়েজ সামাজিক সংগঠনের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

0

বন্দর থানাধীন পোর্ট কলোনিতে সামাজিক সংগঠন ইয়াং বয়েজের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী গত ১৩ জুন সোমবার দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠা সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবু নাছের জুয়েল সকাল ১০ টায় ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন।

সকাল ১১ টায় বৃক্ষ রোপন অভিযান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।

বিকাল ৫টায় শহীদ প্রকৌশলী শামসুজ্জান স্টিডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচে প্রধান বক্তা ছিলেন, বন্দর কর্মচারী পরিষদ সিবিএর সাধারন সম্পাদক মোঃ নায়েবুল ইসলাম ফটিক।

এসময় আরো উপস্থিত ছিলেন,সাবেক ছাত্রনেতা এস এম আতিকুর রহমান,আনিসুর রহমান শরিফ,হারুনুর রশিদ হিরু,ইসমাইল হোসেন শামীম,মোঃ রাজা শাহ্, মাসুদ শরিফ, আমিনুল ইসলাম সবুজ, রাকেশ কর,আবদুস সালাম,মোঃ সোহেল, আওলাদ হোসেন বাবু,সাইফুল ইসলাম হৃদয়, আল আমিন রায়হান, আহমেদ রকিব, এম এ মান্নান মিনহাজ, মোঃ সাব্বির, রোমান, ইমন, রাহাত, প্রিন্স, হৃদয়, রিসালাত প্রমুখ।

দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিলো মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের মাঝে রান্না করা খবার বিতরণ ও দোয়া মাহফিল, ফুটবল খেলা, বৃক্ষ রোপণ কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ।

পতেঙ্গায় লোকনাথ সেবা সংঘের উদ্যোগে লোকনাথ ব্রাক্ষচারী ১৩২ তম তিরোধান উপলক্ষে ধর্মীয় সভা

0

পতেঙ্গা শ্রী শ্রী লোকনাথ সেবা সংঘের উদ্যোগে ১০ জুন ( শুক্রবার ) পতেঙ্গা হিন্দু পাড়া শ্মশান শিব ও কালী মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী পাঁচালি কীর্ত্তন,গীতা পাঠ,ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বো করেন গোবিন্দ ব্রাক্ষচারী মহারাজ।

পতেঙ্গা শ্রী শ্রী লোকনাথ সেবা সংঘের সভাপতি ডাঃ বিদ্যাপতি মল্লিক বিপ্লবের সভাপতিত্বে এবং অসিত কান্তি চৌধুরীর সঞ্চালনায় ধর্মীয় সভায় অতিথি ছিলেন, বাংলাদেশ জুয়েলারি সমিতি চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক লায়ন প্রনব সাহা, সমাজ সেবক বাবুল দেব রায়।

বক্তব্য রাখেন পতেঙ্গা হিন্দু পাড়া শ্মশান শিব ও কালী মন্দিরের পরিচালনা পরিষদের সভাপতি সাধন নন্দি,সাধারণ সম্পাদক মিন্টু চৌধুরী।

ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনা করেন প্রেম সুন্দর বৈঞ্চব ও নিলীমা বিশ্বাস। অনুষ্ঠান শেষে বিভিন্ন মন্দির কমিটিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, পতেঙ্গা শ্রী শ্রী লোকনাথ সেবা সংঘের সহ-সভাপতি ধনপতি দেব নুনুক,বিশু দে,নিত্য ধর,এ্যাড ক্লাক অসীম বিশ্বাস, সাধারণ সম্পাদক জনি চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সাজু বৈদ্য,সজল সরকার, সুমন দে। আরো উপস্থিত ছিলেন সমন্বয়কারী শ্যামল কান্তি দে,সজল কান্তি দেবনাথ, হোক মজুমদার, কিরন পাল,উৎপল দে,দেবাশীষ চৌধুরী শম্ভু, মানস মল্লিক, শ্যামল ভৌমিক, উজ্জ্বল দেব,শ্যামল মালাকার, মিন্টু চৌধুরী, ডাঃ সুমন চৌধুরী,শুভ দাশ, পরিমল বিশ্বাস, সুমন দাশ,দেবী সেন,শিবু মজুমদার,রুপন বিশ্বাস, লাভলু দাশ,উত্তম নন্দী,সুমন পাল,পিন্টু দাশ, শ্যামল মালাকার, প্রদীপ দে প্রমুখ।

অগ্নিদগ্ধদের মাঝে মানবতার হাত বাড়ালেন দেবাশীষ পাল দেবু

0

অগ্নিদগ্ধদের মাঝে মানবতার হাত বাড়ালেন সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় চট্টগ্রামের সীতাকুন্ড বি.এম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে আহতদের সহযোগিতার ৯ জুন বিকাল ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান তিনি। মেডিকেল কলেজ পরিচালক বিগ্রেডিয়ার শামীম আহসানের কাছে মেডিকেল বেড ,বেড চাদর, ছোট টেবিল ফ্যান, সিলিং ফ্যান, ব্যান্ডিজ বার্না ক্রীম ও ফোম ক্রীম হস্তান্তর করেন ।

চমেক হাসপাতাল এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, ” মানবতার সেবায় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু একের পর এক দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। করোনাকালীন সময় ছাড়াও বিভিন্ন সময় চমেক হাসপাতাল এর রোগীদের জন্য হুইল চেয়ার প্রদান ও অন্যান্য সহযোগিতা করে যুব সমাজকে মানবিকতার পথে উদ্বুদ্ধ করেছেন। সেই ধারাবাহিকতায় এবার সীতাকুণ্ডের বি. এম. ডিপো দুর্ঘটনায় আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য ঔষধ, রোগীর বেড, বেডশিট সহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এগিয়ে আসায় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু। ভবিষ্যতেও দেবাশীষ পাল দেবু এ ধরনের মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে যুব সমাজকে উৎসাহিত করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু,নুরনবী পারভেজ, রঞ্জিত শীল,মো লোকমান, মোঃঈসমাইল,এস এম আতিকুর রহমান, রায়হান নেওয়াজ সজীব, ইমতিয়াজ আহমেদ বাবলা, ইকবাল হোসেন, রাশেদ চৌধুরী, সালাউদ্দীন বাবর,দিদার আলম,সাজ্জাদ আলী জুয়েল, ফরহাদ আবদুল্লাহ, সালাউদ্দীন,মোঃশরীফ, মারুফুল ইসলাম, মারুফ, কাজী আরিফ,সাজিবুল ইসলাম সজীব, সরোয়ার হোসেন, মোস্তাফা মামুন, তানভীর হাসান,রোকন উদ্দীন, আবু নাসের জুয়েল,মোঃ আরমান,রাজু,আবদুর রহমান বাহাররিমনআসিফ রাইসু আকবর জুয়েল, সৈয়দ সুলতান,আবিদ হাসান, সাদাম হোসন, জয় ইফতিখার ইফতি,শিহাব শিহাব উদ্দিন প্রমুখ।

এসময় সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে স্মরণকালরে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের জন্য গভীর শোক ও সমবেদনা। আহতদের পাশে ভবিষতেও মানবিক যুবলীগের কর্যক্রম অব্যাহত থাকবে।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল’র দাবিতে প্রতিবাদ কর্মসূচি

0

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও আলোচিত সাংবাদিক ফজলে এলাহীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক-সুধিজন। বুধবার (৮ জুন) চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় চত্বরে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে এই দাবি জানানো হয়।

বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন মতপ্রকাশে বাধা দেওয়ার জন্য ব্যবহৃত হয়ে আসছে। এই কালো আইনের ফলে সাংবিধানিকভাবে স্বীকৃত নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা খর্ব হচ্ছে। আইনের অপপ্রয়োগের ফলে জনসাধারণ হয়রানিমূলক মামলার শিকার হচ্ছে, শত শত লোক কারাবরণ করেছে। মানুষের বাকস্বাধীনতা হরণকারী ডিজিটাল নিরাপত্তা আইনে এর আগে গ্রেপ্তার করা হয়েছে ছাত্র-শিক্ষক, বুদ্ধিজীবী-সাংবাদিক, কার্টুনিস্ট, রাজনীতিবিদদের। সচেতন প্রতিবাদী মানুষদের মুখ বন্ধ করার জন্য সংবিধান পরিপন্থি এই আইন করা হয়েছে।

সাংবাদিক প্রীতম দাশের সঞ্চালনায় প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টপ্রাম প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, দৈনিক পার্বত্য চট্টগ্রামের নগর সম্পাদক ইয়াছিন রানা সোহেল প্রমূখ। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সংস্কৃতিকর্মী অসীম বিকাশ, পুলক দেব দাশ, কবি সৈকত দে, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার প্রকাশনা সম্পাদক রবি শংকর সেন নিশান, ছাত্র ইউনিয়ন রাঙ্গামাটি জেলার সাবেক সভাপতি অভিজিৎ বড়–য়া, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী।

বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দায়ের করা হয়। এই মামলা মূলত লুটেরা-দুর্নীতিবাজ ব্যক্তি-গোষ্ঠী ও সিন্ডিকেটের স্বার্থ রক্ষাকারী আইন। আইন একটি গণবিরোধী আইন, এই আইন দেশের সচেতন প্রতিবাদী মানুষকে কন্ঠরোধ করার আইন। দ্রুত এই আইন বাতিল করে, ফজলে এলাহীসহ সকলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এই আইন সংবাদমাধ্যমের কর্মকান্ডের ওপর নজরদারি, বিষয়বস্তুর ওপর নিয়ন্ত্রণ এবং আমাদের সংবিধানপ্রদত্ত সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং নাগরিকদের বাক ও মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করেছে। এই আইনে সাংবাদিকতা, বিশেষত অনুসন্ধানী সাংবাদিকতা কার্যত অসম্ভব হয়ে পড়ছে। এই আইনে অস্পষ্টতা আছে এবং এতে এমন অনেক শব্দ ব্যবহার করা হয়েছে, যার ভুল ব্যাখ্যা হতে পারে এবং সহজেই সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে।

রাঙামাটি জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ও তার পরিবারের মুখোশ উন্মোচন করায় তারা সাহসী সাংবাদিক ফজলে এলাহীর ওপর ক্ষেপেছে। অথচ তার পত্রিকায় যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তার প্রতিটি শব্দ সত্য ছিল। যা সরকারের একাধিক সংস্থার তদন্ত ওঠে এসেছে। ওই প্রতিবেদনের আলোকে ফজলে এলাহীকেও মামলা থেকে নির্দোষ প্রতিবেদন দিতে হবে। তারা আরও বলেন, রাঙামাটিতে মামলা করে সুবিধা করতে না পেরে গোপনে চট্টগ্রাম এসে সাইবার ট্রাইব্যুনালে মামলা করে গ্রেপ্তারি পরোয়ানার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ তো ফজলে এলাহীকে চিনে। ফজলে এলাহী তো পালিয়ে বেড়ানোর মানুষ নয়। তবুও কেন তাকে গ্রেপ্তার করে হেনস্তা করা হলো? বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনকে কালো আইন আখ্যা দিয়ে বলেন, অবিলম্বে এই আইন বাতিল করতে হবে। ফজলে এলাহীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। প্রসঙ্গত, রাঙামাটি জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর কন্যা নাজনীন আনোয়ারের একটি রেস্টুরেন্টের লিজ সংক্রান্ত অনিয়মের মাধ্যমে সরকারি সম্পদ আত্মসাৎ সংক্রান্ত ফজলে এলাহী প্রতিবেদন প্রকাশ করেন। এতে তার ওপর ক্ষিপ্ত হন তারা। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ ফজলে এলাহীকে গ্রেপ্তার করে বুধবার আদালতে সোপর্দ করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।