Home Blog Page 40

আন্দোলন সংগ্রামের নামে জনগণের জানমালের ক্ষতি হলে রাজপথে যুবলীগ সমুচিত জবাব দিবে

0

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব রেজাউল করিম বলেছেন, “গুজব-মিথ্যাচার বাক স্বাধীনতা নয়, ঘাতকচক্রের জন্য কোন লেভেল প্লেয়িং ফিল্ড নয়। যারা গ্রেনেড মেরে প্রধান বিরোধীদলের নেত্রী সহ সামনের সারির সবাইকে হত্যা করে একই সাথে ১৫ আগস্ট আর তেসরা নভেম্বর এর পুনরাবৃত্তি ঘটিয়ে আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো তাদের এখনও প্রকাশ্যে সভা সমাবেশ করতে দেয়াই প্রধানমন্ত্রীর উদারতা, আওয়ামীলীগের নেতা কর্মীদের সহনশীলতা। কিন্তু নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রাম এর বদলে যদি রাজপথে পেট্রোল বোমার আগুন সন্ত্রাস এর মাধ্যমে দেশের ও জনগণের জানমালের ক্ষতি সাধন করা হয় তাহলে আওয়ামী যুবলীগ এর নেতা কর্মীরা চুপ করে বসে থাকবে না। তারা রাজপথে সমুচিত জবাব দিবে।”

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে জামায়াত – বিএনপি’র নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

গতকাল শুক্রবার বিকাল ৩ টায় চট্টগ্রাম নগরীর কদমতলী শুভপুর বাসস্ট্যান্ডে সংলগ্ন রাহাত সেন্টারের বিপরীতে পলাশী মার্কেট এর সামনে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর সভাপতিত্বে ও যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু ও মারুফুল ইসলাম মারুফের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১১ আসনের সাংসদ আলহাজ্ব এম এ লতিফ এমপি।

সাংসদ এম এ লতিফ বলেন, “পদ্মা সেতু, মেট্রো রেল, পাতাল রেল, নদীর তলদেশে টানেল সহ লক্ষ কোটি টাকার মেগা প্রজেক্ট এর উন্নয়ন থেকে মেগা পার্সেন্টেজ খেতে না পারে হাওয়া ভবনের মিঃ টেন পার্সেন্ট ও তার সহযোগীদের মনে বড় জ্বালা। তাদের মনের আগুন ঘৃণার আগুন হয়ে সারা বাংলাদেশকে তারা জ্বালিয়ে পুড়িয়ে দিতে চায়। কিন্তু কোন বিদেশী প্রভুর ছত্রছায়ায় আন্দোলনের অধিকার এর নামে দেশ জাতিকে নিয়ে তাদের এই ছিনিমিনি খেলতে দেয়া হবে না, শক্ত হাতে প্রতিরোধ করা হবে।”

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য সম্পাদক মাহাবুবু হক মিয়া,সদরঘাট থানা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, কাউন্সিলর আতাউ্ল্লাহ চৌধুরী, শওকত আলী, আসিফ খান, আবদুল মালেক, জাকের আহমেদ খোকন, নায়েবুল ইসলাম ফটিক, আনিফুর রহমান লিটু, নুরনবী পারভেজ, মোঃলোকমাান,রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ সিদ্দিক, ইমতিয়াজ আহমেদ বাবলা, জাহিদ হোসেন খোকন, সালাউদ্দিন বাবর, ফরহাদ আব্দুল্লাহ, মোঃ ইসমাঈল, দিদারুল আলম, নুসরাত জাহান শাওন, সোহেল রানা, মোঃ সালাউদ্দিন, মোঃ দিদার, মোঃ শরীফ, কাজী মোঃ আরিফ, সারোয়ার হোসেন, মারুফুল ইসলাম মারুফ, মোঃ সাজিবুল ইসলাম সজিব, ইয়াসিন আরাফাত, যুবায়ের হোসেন অভি, মোঃ এমরান, মোঃ কায়সার, জব্বার জনি, রমজান আলী, আবু নাছের জুয়েল, মাহমুদুর রহমান বাপ্পি,কিরন নুরুল আজিম বাবুল, রিপন, আলী নুর রুবেল, টিপু খান, মোঃ মনির, মোঃ আরমান, মোঃ শোয়েব, মোঃ আরফাত, তানভীর বিন হাসান, মোস্তফা মামুন ভূইয়া,টিপু খানমনির আহমেদ,আমির হোসেন জুয়েলমোহাম্মদ জুমা ইসলাম,মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ লাভলুজুয়েল খান,ওমর খালেখ সাগর,আব্দুল্লাহ আল সিফাত, মোহাম্মদ রিদয়,আশিকুর রহমান হিমেল,নুর নবি মোঃ শহিদুল্লাহ্ শহীদ, মোমিনুল হক, রোকন উদ্দিন, মাকসুদুর রহমান, মোঃ সোহেল, জাহিদুল আলম, মোঃ মাসুম, আলাউদ্দিন সোহেল, হৃদয় কুমার দাশ, নুর শরীফ রকি, আব্দুল্লাহ্ আল মামুন, নাজমুল হক নোমান, মোঃ জালাউদ্দিন, মোঃ রুবেল, রবিউল হোসেন, আকবর জুয়েল, সৈয়দ সুলতান, আবিদ হাসান, ইফেতাখার উদ্দিন ইফতি, হারুনুর রশীদ, নুরুল ইসলাম রিয়াদ, ওমর ফারুক, মোঃ আবসার, ইমাম হোসেন ইমন, দুঃখু মিয়া, সম্রাট, আরমান, পলাশ চক্রবর্তী, সজীব কান্তি দাশ, নবী, সাকিব, ইমন,উপল প্রমুখ।

ইপিজেড মোড়ে দেবাশীষ পাল দেবুর নেতৃত্বে যুবলীগের অবস্থান কর্মসূচি 

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ৪ ফেব্রুয়ারি বিকাল ৩টায় নগরীর ই.পি.জেড মোড়স্থ বেশপিং চত্বরে সারাদেশে বিএনপি জামাতের আন্দোলনের নামে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

যুবলীগ নেতা লোকমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ফারুক হোসেন সুমনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন যুবলীগ নেতা জাকের আহমেদ খোকন, সেকান্দর আজম, নায়েবুল ইসলাম ফটিক, আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, রঞ্জিত কুমার শীল, মারুফ আহমেদ সিদ্দিক, ইমতিয়াজ আহমেদ বাবলা।

এসময় উপস্থিত ছিলেন, রাশেদ চৌধুরী,ইমতিয়াজ সুমন, ফরহাদ আবদুল্লাহ, মোঃইসমাইল,মোঃ মিজান, রেজাউল করিম মামুন, দিদারুল আলম, সাজ্জাদ আলী জুয়েল, মোঃকাজী আরিফ, সরোয়ার হোসেন, মারুফুল ইসলাম মারুফ, সাজিবুল ইসলাম সজীব, ইয়াসিন আরাফাত, মনিরুল হক, মোঃ কাশেম, মোঃ মিজান, মোঃ হানিফ, রমজান আলী, আবু নাসের জুয়েল, মাহামুদুর রহমান বাপ্পি, ইকবাল হোসেন রাজু,সাজ্জাদ হোসেন,জাবেদ হোসেন, আলী নুর, মোঃ আরমান, মোঃ শোয়েব, মোমিনুল হক, মাকসুদুর রহমান মাকসুদ, মোঃ সোহেল,জাহিদুল আলম আলো, মোঃ মাসুম, আলাউদ্দিন সোহেল, মোতালেব রানা, হৃদয় কুমার দাশ, জালাল উদ্দিন, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, ইফতেখার উদ্দিন ইফতি, ওমর ফারুক, মোঃ মুছা, আবু সাইদ, কৌশিক রায়, মোঃ সাকিব, মোঃ মারুফ, সারুক, পলাশ চক্রবর্তী, নুসরাত, সজীব কান্তি দাশ, রুবেল, রায়হান, জিম প্রমুখ।

দেবাশীষ পাল দেবু বলেন, বিএনপি যখনই রাজনৈতিক কর্মসূচি দেয়, মানুষ আতঙ্কে থাকে, ভয় পায়, নিরাপত্তাহীনতায় ভোগে। এ কারণেই যুবলীগ রাজপথে থেকে সাধারণ মানুষকে সাহস দেয়। যখনই তারা কর্মসূচি দেবে, যুবলীগও রাজপথে থাকবে।
দেশের উন্নয়ন ও অগ্রগতি আর সাফল্য বিএনপির সহ্য হচ্ছে না। তাই তারা সন্ত্রাস ও নৈরাজ্যকর রাজনৈতিক পদক্ষেপ নিয়ে উদ্দেশ্য চরিতার্থ করতে চায়।

২০১৪ সালেও নির্বাচনের আগে দেশের সাধারণ মানুষের ওপর তারা তাণ্ডব চালিয়েছে। বাসে, ট্রেনে আগুন দিয়েছে ও সাধারণ মানুষকে হত্যা করছে।

বৃহত্তর চট্টগ্রাম সমিতি কুমিল্লার উদ্যোগে চাটগাঁইয়া মেজবানও মিলন মেলা

0

বৃহত্তর চট্টগ্রাম সমিতি কুমিল্লার উদ্যোগে ঐতিহাসিক চাটগাঁইয়া মেজবান ও মিলনমেলা কুমিল্লা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গত ২৭ জানুয়ারি বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়।


সংগঠনের সভাপতি রোটারিয়ান আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান এম এ হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোঃ ইসমাইল খান, কুমিল্লার জেলা প্রশাসক শামীম আলম, কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান (বিপিএম বার), কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: কে এ মান্নান, অবসরপ্রাপ্ত কর কমিশনার মোহাম্মদ রেজাউল করিম, কুমিল্লার ইপিজেড কাদোনা স্পোর্টস ওয়্যার লিমিটেড ডিরেক্টর মোঃ আব্দুল মাজেদ ও কুমিল্লা স্বর্ণ কুটির ডেভেলপমেন্ট লি: চেয়ারম্যান প্রদীপ চন্দ্র নন্দী।

বৃহত্তর চট্টগ্রাম সমিতি কুমিল্লার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংগঠনের বার্ষিক কর্ণফুলী নামক প্রকাশনা মোড়ক উন্মোচন করার পাশাপাশি প্রায় ১০ হাজার মানুষকে ঐতিহাসিক চাটগাঁইয়া মেজবান ও মিলন মেলায় কাবার পরিবেশন করা হয়।

পারকির চরে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব্যাচের আনন্দ আয়োজন

0

উৎসাহ-আনন্দ-বিনোদন আর বর্ণিল আয়োজনে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের ২০০১ সালের এসএসসি ব্যাচ এর আনন্দ আয়োজন
অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (২৭জানুয়ারী) সকালে শুরুতেই স্কুল মাঠ প্রাঙ্গণে কেক কেটে আনন্দ আয়োজনের শুভ উদ্বোধন করেন প্রাক্তণ ছাত্র ও বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন।

২০০১ব্যাচের বন্ধুরা আনোয়ারা পারকি বীচে খেলাধুলা,নাচ গান,বিনোদন-আড্ডা এবং ভোজন সভার মাধ্যমে এক অপূর্ব মিলন মেলায় এক দারুণ সময় কাটিয়েছেন।

বর্ণিল আয়োজন ২০০১ বন্ধুদের মধ্যে উদ্যোক্তা মোঃআনিসুর রহমান, মোঃ জাবেদ ,মোঃরাজু ও মোঃ জাহাঙ্গীর,মোঃ তৈয়ব, মোঃআরকান,মোঃ সালাউদ্দীন, মোঃইকবাল,মোঃসোহেল,মোঃআলাউদ্দীন,মোঃহায়দার প্রমুখ।

প্রাণের সেই স্কুল বেলার শৈশবে ফিরে যেতে দিন ব্যাপি নানা আয়োজনের মধ্যে ছিলো টিশার্ট বিতরণ,হৈ-চৈ,আড্ডা,প্রীতি ফুটবল-ক্রিকেট ম্যাচ এবং পুরস্কার বিতরণ।

দেবাশীষ পাল দেবুর উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে চট্টগ্রামের লালদিঘীতে ‘গণহত্যা দিবস’ উপলক্ষে কোর্ট বিল্ডিং এর পাদদেশে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু,সুফিউর রহমান টিপু,রায়হান নেওয়াজ সজীব,মোঃ ইমতিয়াজ বাবলা,ফরহাদ আব্দুল্লাহ্,মোঃ ইসমাঈল,মারুফুল ইসলাম মারুফ,মোঃ সাজিবুল ইসলাম সজিব,মাকসুদুর রহমান,জুয়েল আকবর,সৈয়দ সুলতান ফাহিম,হারুনুর রশীদ সামিউল,সৈয়দ হোসাইন
পলাশ চক্রবর্তী প্রমুখ।

এসময় দেবাশীষ পাল দেবু বলেন, স্বৈরশাসকের পেটোয়া বাহিনী মুক্তিকামী জনতার গণজোয়ার দেখে ভয়ে দিশেহারা হয়ে পড়ে। তাই এ সমাবেশ বানচাল করে দিতে তৎকালীন সিএমপি কমিশনার রকিবুল হুদার নির্দেশে গর্জে ওঠে পুলিশ বাহিনীর রাইফেল। আওয়ামী লীগ নেতাকর্মীরা মৃত্যুভয় উপেক্ষা করে নেত্রীকে বাঁচাতে মানববর্ম রচনা করেন।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)’র চট্টগ্রাম বিভাগীয় অফিস উদ্বোধন

0


নগরের কোতোয়ালী থানাধীন কোর্ট হিল আসফী রঙ্গম টাওয়ারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) চট্টগ্রাম বিভাগীয় অফিস উদ্বোধন করা হয়েছে।
রোববার (২২ জানুয়ারি) দুপুরে ভার্চ্যুয়ালি নবনির্মিত অফিসের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাজুসের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর।


এ সময় তিনি বলেন, বাজুসে যারা আছি, আমরা সবাই একটি পরিবার। আমরা সবাই মিলেমিশে এ শিল্পকে এগিয়ে নিয়ে যাবো। আমাদের এই অগ্রযাত্রা সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এসময় তিনি বাজুসের অগ্রযাত্রার ভবিষ্যৎ সফলতা কামনা করেন।


বাজুস চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মৃণাল কান্তি ধর বলেন, জুয়েলার্স ব্যবসায়ী সমাজসহ প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা নিয়ে বাজুস চট্টগ্রাম শাখাকে তার ঐতিহ্যগত সুনাম ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। ব্যবসায়ীরা কোন সময় হয়রাণির শিকার হয়নি প্রশাসনের কোন বিভাগ থেকেই।

বাজুস চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক প্রণব সাহা বলেন,দেশের জুয়েলারি শিল্পের ব্যাপক উন্নয়ন ও অগ্রযাত্রাকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে। বহিবিশ্বে এ শিল্পকে বিকাশিত করতে পারলেই অর্থনৈতিক ভাবে বাংলাদেশ আরো উন্নয়ন ঘটবে।

এ সময় উপস্থিত ছিলেন বাজুস চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি সুধীর রঞ্জন বণিক, সিদুল কান্তি ধর, দিলীপ কুমার ধর, হারাধন মহাজন, বিপ্লব বসাক, লিটন কান্তি ধর, যীশু বণিক, সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট অমল কৃষ্ণ ধর, সহ সম্পাদক কাজল বণিক, প্রদীপ গুহ, অমিত ধর, হিরন্ময় ধর, সুকুমার দে, মো. শাহজাহান সিদ্দিকী, খোকন ধর, হাজী মোহাম্মদ নুরুল হক, সুজিত কুমার ধর, কোষাধ্যক্ষ প্রতাপ ধর, কার্যকরী সদস্য মীননাথ ধর, গোপীনাথ ধর, রুবেল কান্তি ধর, তপন কান্তি ধর, স্বপন চৌধুরী, রণি বণিক, মিন্টু ধর, শম্ভু ধর, রাজীব ধর তমাল, বরুণ হাজারী, বিপ্লব কান্তি ধর, স্বপন কুমার ধর, নুরুল আবছার চৌধুরী, রুপন কান্তি ধর, শান্তুনু বণিক ও দিলীপ কুমার বণিক প্রমুখ।
এএস

আনোয়ারায় ২৯ লাখ টাকার ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

0

চট্টগ্রামের আনোয়ারায় ৯ হাজার ৬০০ ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। শনিবার (২১ জানুয়ারি) ভোরে উপজেলার রায়পুর ইউনিয়ন চুন্নাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকার মো. ইসমাইলের স্ত্রী রাশেদা আক্তার (৪০) ও বৈরাগ ইউনিয়নের বদলপুরা এলাকার মো. ইলিয়াসের স্ত্রী নূর জাহান (৪২)। পরে রাশেদার কাছ থেকে পাঁচ হাজার ও নূর জাহানের কাছ থেকে চার হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব।

ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তারের ঘটনায় শনিবার রাতে র‌্যাব আনোয়ারা থানায় মামলা করেছে বলে নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মুহাম্মদ হাছান। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের রবিবার (আজ) আদালতে প্রেরণ করা হবে।

র‌্যাব সূত্র জানায়, উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকার হাজী আলী আকবরের ভবনের সামনে থেকে দুই নারীকে আটক করে র‌্যাব সদস্যরা। ওই সময় তাঁদের কাছ থেকে ৯ হাজার ৪০০পিস ইয়াবা পাওয়া যায়। পরে র‌্যাবের ডিএডি মো. রায়হানুল ইসলাম বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা দিয়ে তাঁদের থানায় হস্তান্তর করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৯ লাখ টাকা বলেও জানায়।

বারিক বিল্ডিংয়ে ফার্নিচার ও ভাঙারি দোকানে আগুন

0

চট্টগ্রাম নগরীর বারিক বিল্ডিং এলাকায় রবিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় একটি ফার্নিচার ও ভাঙারি দোকানে আগুন লেগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি পরিমাণ এখনও জানা যায় নি।

বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার স্টেশনের মোবিলাইজিং অফিসার কপিল উদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়ে সেখানে বন্দর ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

চট্টগ্রামে ৫ জনের করোনা শনাক্ত

0

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। রবিবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে শনিবার (২১ জানুয়ারি) চট্টগ্রামে কারো দেহে করোনার জীবাণু যায় নি বলে জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। তবে একই সময়ে করোনায় কারো মত্যু হয় নি।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৮টি ল্যাবে ১১১টি নমুনা পরীক্ষা করে ৫ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। আক্রান্ত ৫ জনই নগরীর বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৫৩২ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৪৫২ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৮ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩২ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে।

দক্ষিণ-মধ্যম হালিশহরে ভারটেক্স অফ-ডক লজিস্টিক লিমিটেড’র ৫ হাজার কম্বল বিতরণ

0

মানবতা বোধ জাগ্রত হোক বিবেকের তাড়নায়-এই প্রতিপাদ্য নিয়ে নগীর ৩৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ-মধ্যম হালিশহর আদর্শপাড়া হাকিম সফর মনজিলে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে ৫ হাজার কম্বল বিতরণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ১৯ জানুয়ারি বিকাল ৩ টায় ভারটেক্স অফ-ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেডের উদ্যোগে সমাজের অবহেলিত ছিন্নমূল মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব এম এ মান্নান সভাপতিত্বে কম্বল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারটেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইমরান ফাহিম নুর।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ আবুল হাসেম,আবু তাহের, আমিন সদ্দার, সালাউদ্দিন মোঃকাউছার আলম, হালিমা হাকিম এবাদত খানার পেশ ঈমাম মৌলানা মোঃ সালাউদ্দিন, জামাল উদ্দিন, মাহবুব জাকিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ভারটেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইমরান ফাহিম নুর বলেন,মানবতার কল্যাণে আমাদের সবাই কে যার যার অবস্থান থেকে মানবিক কার্যক্রম চালিয়ে যেতে হবে। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে। সমাজের অবহেলিত ও পিছিয়ে পরা মানুষগুলোর জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের পাশাপাশি আমরাও যদি এগিয়ে আসতে পারি তাহলে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।

চট্টগ্রাম ১১ আসনের বন্দর-পতেঙ্গা ছাড়াও বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় ভারটেক্স গ্রুপের কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।